মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর বড় ভাই, এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আমিনুল মেম্বার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে ঠিক রাত ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুসংবাদে পরিবার, স্বজন ও স্থানীয় জনগণের মাঝে গভীর শোক নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল মেম্বার দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সততা, সৌজন্যতা এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয়মুখ। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, “আমিনুল মেম্বার ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত একজন প্রকৃত সমাজসেবক। তাঁর মৃত্যুতে ভোগডাবুড়ী ইউনিয়ন একজন সৎ ও নিরলস জনসেবককে হারালো।”
মরহুমের জানাজা অদ্য বাদ জুম্মা তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।