মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ভানোর ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল।
( ৫ ডিসেম্বর ) শুক্রবার বাদ মাগরিব ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন ভানোর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভানোর আলিম মাদ্রাসার হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ভানোর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, ৬ নং ভানোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, বিশিষ্ট সমাজসেবক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক,১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত ত্যাগি নেতা মোঃ সফির উদ্দিন ৬ নং ভানোর ইউনিয়ন বিএনপি, ভানোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আকবর আলী দুলাল, ভানোর যুবদলের আহ্বায়ক মোঃ জুয়েল রানাসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলে, কাঁচকালী বাজারের সকল দোকানদার, ব্যবসায়ীসহ ইউনিয়নের শতশত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, সব শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং দোয়ার মাহফিলে অংশ নেওয়া সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্তা কামনায় মোনাজাত করেন।