• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সেনাবাহিনীর মানবিক উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিমল কুমার রায় / ২০৬ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়া ২২২ ব্রিগেডের অধীনস্থ ২৯ বীর-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত ৪০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাকিব হাসান ও ওয়ারেন্ট অফিসার মো. সামসুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় দরিদ্র মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd