• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নয়ন রহমান / ১৪৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নয়ন রহমান,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেবীগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। সভায় প্রায় দুই শতাধিক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. মনজুরুল হাসান। এ ছাড়া দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব, দেবীগঞ্জ–বোদা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মো. কামরুল হাসান প্রধান, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আ. গণি বসুনিয়া, পঞ্চগড় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক কাজী মো.
সায়েমুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি পাঠ করে শোনান এবং এর বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচনকালীন সময়ে যে কোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় বক্তারা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd