নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়া ২২২ ব্রিগেডের অধীনস্থ ২৯ বীর-এর উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত ৪০ জন মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাকিব হাসান ও ওয়ারেন্ট অফিসার মো. সামসুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ভরত মেম্বার, দুলাল মেম্বার এবং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।