• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে খাদ্যের বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ

শ্রী জিত / ৩৭০ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

শ্রী জিত, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে একসঙ্গে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে রয়েছেন- রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী ললিতা রানী (৩৪), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫), জেলে বিমল চন্দ্র, মৃত হাবিল চন্দ্রের ছেলে পদেন চন্দ্র (৭৫), মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), পদেন চন্দ্রের স্ত্রী ভোকা রানী (৭০), পদেন চন্দ্রের ছেলে কমলা কান্ত, বিমল চন্দ্রের ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০), জয়া (৮) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। তারা তীব্র দুর্বলতা অনুভব করেন এবং কয়েকজন অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে কোনো চেতনা নাশক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বর্তমানে অসুস্থ সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd