• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নয়ন রহমান / ১০৮ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার কাঁচারী পাড়া এলাকায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজগর আলী দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মো. জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক, সহিংসতা ছড়ানো ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd