• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডি’র প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন

মাহিদুল ইসলাম ফরহাদ / ২১১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ।।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডির আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
২২ ডিসেম্বর সোমবার দুপুরে ১২ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় জেএসডির জেলা কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও এবাদত হোসেন সাহেব, জেএসডির নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম। এছাড়াও জেএসডির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র উত্তোলনের পর ফজলুর ইসলাম খাঁন সুমন সাংবাদিকদের বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। তিনি আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন কার্যক্রমে নির্বাচনী পরিবেশ ক্রমেই সরব হয়ে উঠছে।
উল্লেখ্য, প্রার্থীর বাবা মরহুম এহসান আলী খাঁন এই আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন এটি তাঁর বাবার সদর ৩ আসনটি এক সময়ের দুর্গ ছিলো। সন্তান হিসেবে বাবার এই আসনটি পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd