• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ২১৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ভুরুঙ্গামারী থানা পুলিশের
অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এস এম নাহিন (৫৪)। তিনি মৃত জয়নাল আবেদীনের পুত্র ও মৃত মালেকা বেওয়ার সন্তান। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ৫ নং ভুরুঙ্গামারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামাত আঙ্গারীয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
ভুরুঙ্গামারী থানার মামলা নং ১৬, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন,
“আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভুরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd