• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

পঞ্চগড়–২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মনোনয়ন জমা

নয়ন রহমান / ২৩৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নয়ন রহমান পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়–২ (দেবীগঞ্জ–বোদা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দেবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে পঞ্চগড় জেলা কার্যালয়েও তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফরহাদ হোসেন আজাদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ৩ মাস ৮ দিন পর যে প্রত্যাশার সূচনা করেছেন, তা শুধু বিএনপির নয়—সারা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর আগমনে বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও আবেগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
তিনি জানান, আজ থেকেই আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে। আগামী ২১ তারিখের পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হলে গণমানুষের যে স্রোত তৈরি হয়েছে, সেই গণস্রোতের মধ্য দিয়েই পঞ্চগড়–১ ও পঞ্চগড়–২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রুস্তম আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd