• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারী আটক

নয়ন রহমান / ৮৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে দেবীগঞ্জ উপজেলার ০৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার সংলগ্ন সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারী হলেন মোছাঃ আমেনা বেগম (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মোঃ মনোয়ার হোসেন ওরফে সফিয়ানের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের এসআই মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে ৫-৬ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমেনা বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে ২৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তাকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd