• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চিলাহাটিতে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন, ২৪ ঘণ্টা লেনদেনের সুবিধা

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন / ১৩০ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোঃ মোস্তাফিজুর রহমান সুজন, ডোমার উপজেলা  প্রতিনিধি:
চিলাহাটিতে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় চিলাহাটি উত্তর সড়কে সোনালী ব্যাংক চিলাহাটি শাখার নিচে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, রংপুর। বিশেষ অতিথি ছিলেন জনাব মো. লুৎফর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), নীলফামারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. ছাদেকুল ইসলাম, ম্যানেজার, সোনালী ব্যাংক চিলাহাটি শাখা, নীলফামারী।
নতুন এই বুথে স্থাপিত সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে টাকা জমা ও উত্তোলন—উভয় সুবিধাই পাবেন। সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকায় ব্যাংকিং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সোনালী ব্যাংকের লক্ষ্য। চিলাহাটির মতো গুরুত্বপূর্ণ এলাকায় এটিএম ও সিআরএম বুথ চালু হওয়ায় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও চাকরিজীবীরা উপকৃত হবেন। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের কাছ থেকে তাঁদের ব্যাংকিং সুবিধা ও অসুবিধার কথা সরাসরি শোনা হয়। গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন ব্যাংক কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd