• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

হরিণাকুণ্ডুতে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আব্দুল্লাহ আল মামুন / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সাফল্য কামনা করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা শিক্ষা অফিসার মোহা: আব্দুল বারী এবং শিশুকলি বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকবে বলে অভিভাবক ও শিক্ষকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd