• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ দেনমোহর পরিশোধের ব্যর্থতায় তিন মাসের জেল ও নিঃস্ব স্বামীর দায়মুক্তির আইনি বিশ্লেষণ! লাখাইয়ে শিশু মানছুরা হত্যা: অপকর্ম ঢাকতে হত্যার অভিযোগ, ডিএনএ পরীক্ষাসহ তদন্তে অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মা ও কন্যার মৃত্যু, আহত আরও দুইজন চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল ভোগডাবুরী ইউনিয়নে হাট-বাজারে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর শীর্ষ সন্ত্রাসী রকি বাহিনীর প্রথম সারির ক্যাডার মুন্না দেওয়ান গ্রেপ্তার

মাসুদ রানা জুয়েল / ৬১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা জুয়েল, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী চক্র ‘রকি বাহিনী’-র অন্যতম প্রথম সারির ক্যাডার মুন্না দেওয়ান ওরফে হানু গত রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত মুন্না ওরফে হানু দীর্ঘদিন ধরে নওগাঁ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্না দেওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও চুরিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট নওগাঁর সরিষার হাটির মোড় এলাকায় ছাত্রদের সরকারবিরোধী আন্দোলনের ওপর নৃশংস হামলার ঘটনায় মুন্না ওরফে হানু সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই হামলায় রকি বাহিনীর প্রধান রকি ও তার সহযোগীরা অংশ নেয়।
মুন্না দেওয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় কিছুটা শান্ত পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রকি বাহিনীর সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd