মোঃ মকবুলার রহমান,নিজস্ব প্রতিনিধি:
ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে গোসাইগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা (Goshaigonj Social Development Organization) নামে একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ২০২৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই উপলক্ষে সংগঠনটির নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ বাজারস্থ জননী ইলেকট্রনিকস এন্ড ফার্নিচার হাউজে।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, শিক্ষানুরাগী, তরুণ সমাজের প্রতিনিধি এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
বক্তারা বলেন, গোসাইগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা একটি মানবিক, জনকল্যাণমুখী ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই হবে সংগঠনটির মূল অঙ্গীকার।
সংগঠনের প্রধান কার্যক্রমসমূহ:
অসহায় ও দরিদ্র মানুষের পাশে মানবিক সহায়তা প্রদান
স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা
শিক্ষা সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি
সমাজ উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
সংগঠনটি প্রায় ৪৫ জনেরও বেশি সদস্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। তরুণ নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
সভায় বক্তারা আরও বলেন, গোসাইগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হবে। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক ঐক্য, মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শেষপর্বে নতুন কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা উপস্থাপনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।