• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভোটকে ঘিরে দেবীগঞ্জে ব্যাপক প্রস্তুতি, ৬৭ কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায়

নয়ন রহমান / ৫৬ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩০৪ জন। প্রতিটি ভোটকেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা অভিযোগ দ্রুত যাচাই করা যায়। বিশেষ করে ব্যালট পেপার সংরক্ষণ কক্ষ ও ভোট গণনার কক্ষে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মাঠে থাকবে ৪ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি এবং ১ প্লাটুন আনসার ব্যাটালিয়ন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব পালনে থাকবেন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১ জন ইলেকশন ইনকোয়ারি কমিটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সরঞ্জাম যথাযথভাবে বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম শেষ হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd