• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
নীলফামারী–২ আসনে তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি আলোচনায় ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব তিস্তা চরের শিশুদের জীবন বদলে দিচ্ছে লালমনি বিদ্যাপীঠঃ নির্বাচনের পর সহিংসতার নিন্দা, সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি পঞ্চগড়-২ আসনে ধানের শীষের বিশাল জয়, বিএনপি মহাসচিব জনগনকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন তো? ‎ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নীলফামারী-২ আসনে পরাজয়ের পর তুহিনের আবেগঘন বার্তা — “হেরে যায়নি তুহিন, হেরেছে উন্নয়নের স্বপ্ন” ৩৭ বছর পর ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের হাওয়া, জিতল বিএনপি সফল নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন: বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানাল ঢাকার মার্কিন দূতাবাস

নীলফামারী-২ আসনে পরাজয়ের পর তুহিনের আবেগঘন বার্তা — “হেরে যায়নি তুহিন, হেরেছে উন্নয়নের স্বপ্ন”

মোঃ মকবুলার রহমান / ১৬ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার:

নীলফামারী-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে আবেগঘন বার্তা প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেন,
“হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারীর উন্নয়নের স্বপ্ন। আমি হিন্দু ধর্মালম্বী এবং দল-মত নির্বিশেষে সমর্থনকারী ভাইবোনদের কাছে চিরকৃতজ্ঞ—অল্প সময়ের মধ্যেই যেভাবে আমাকে আপন করে নিয়েছেন ও সমর্থন দিয়েছেন, তা কখনো ভোলার নয়। আপনারা নির্ভয়ে থাকবেন, আমি পাশে আছি এবং ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো।”
পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে পরাজিত হলেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন তুহিন, যা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd