• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জ-বোদাবাসী পেলেন মন্ত্রী, উৎসবের আমেজ নির্বাচনী এলাকায়

বিমল কুমার রায় / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
‎
‎সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব পেল পঞ্চগড়ের দেবীগঞ্জ-বোদাবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ। তার এ অর্জনে নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
‎
‎মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তাকে দল থেকে আনুষ্ঠানিকভাবে ফোন করা হয়। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে তাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
‎
‎দীর্ঘ রাজনৈতিক পথচলায় ফরহাদ হোসেন আজাদ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং একই সঙ্গে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে তার সক্রিয় ও ধারাবাহিক ভূমিকা তাকে এলাকাবাসীর কাছে একটি শক্ত ও জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
‎
‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের পোস্টাল ও সাধারণ ভোট গণনা কেন্দ্রসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। বিশাল এই ভোট ব্যবধানে জয় লাভের মধ্য দিয়ে তিনি নির্বাচনী এলাকায় নিজের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করেন।
‎উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি পরাজিত হন। সে সময় তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তবে দীর্ঘদিন মাঠে সক্রিয় থেকে দলীয় আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে এবারের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন লাভ করেন তিনি।
‎
‎অবশ্য গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বেই দেবীগঞ্জ-বোদায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন, ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচনের ফল প্রকাশের পর সেই ঘোষণাই বাস্তবায়িত হতে যাচ্ছে।
‎
‎ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় দেবীগঞ্জ ও বোদায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণসহ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে শিক্ষা, সড়ক যোগাযোগ, সেচ ও কৃষি খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd