• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইকরা মডেল মাদ্রাসার র‍্যালি , পবিত্রতা রক্ষার আহ্বান

নয়ন রহমান / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নয়ন রহমান (পঞ্চগড়) বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে অবস্থিত ইকরা মডেল মাদ্রাসা-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের সবুজপাড়া এলএসডি রোড এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার, বিজয় চত্বর চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশদ্বার ঘুরে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ, সহকারী পরিচালক ক্বারী মাওলানা সোহাগ মিলন সাব্বিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
র্যালির মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রমজান মাস ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাস। এ মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য।
র্যালি থেকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়, যেন সবাই শালীনতা বজায় রেখে রমজানের তাৎপর্য ধারণ করেন এবং বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করেন।
বক্তারা আরো বলেন,পবিত্র মাহে রমজান হল ইবাদতের মাস তাই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সে বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।এবং দিনের বেলা হোটেল বন্ধ রাখার বিষয়ে বলেন,বিকেল বেলা রাস্তার দুপাশে ইফতার বিক্রি করেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
“আহলান সাহলান মাহে রমাদান”স্লোগানে মুখরিত হয়ে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা স্বাগত র‍্যালির মাধ্যমে পবিত্র মাহে রমজানকে বরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd