• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

“বিনয়ী মানুষ নিরহংকারী হয়”—দেবীগঞ্জে খতিবের জুমার বয়ানে নৈতিকতার আহ্বান

নয়ন রহমান / ৫৯ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নয়ন রহমান, পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জুমার খুতবায় আত্মশুদ্ধি ও বিনয়ী চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন মাও. রাশেদুল ইসলাম হৃদয়। তিনি বলেন, সমাজে অশান্তি, হিংসা ও বিভাজনের বড় কারণ মানুষের অহংকার; আর বিনয় মানুষের অন্তরকে আলোকিত করে।
শুক্রবার জুমার নামাজের আগে দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ মসজিদে অনুষ্ঠিত বয়ানে তিনি মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন।
খতিব তার আলোচনায় বলেন,
মানুষ যত জ্ঞানী বা সম্পদশালীই হোক, যদি তার মধ্যে বিনয় না থাকে তবে সে প্রকৃত অর্থে সফল নয়। আল্লাহর কাছে মর্যাদাবান সেই ব্যক্তি, যার অন্তরে নম্রতা রয়েছে এবং যে মানুষকে সম্মান করতে জানে।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সম্মানবোধ অত্যন্ত জরুরি। অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে, আর বিনয় মানুষকে একত্র করে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা ক্ষেত্রে কথার মাধ্যমে অন্যকে আঘাত করার প্রবণতা বাড়ছে, যা একজন মুমিনের চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
খুতবায় তিনি তরুণদের উদ্দেশে বলেন, প্রকৃত শিক্ষিত সেই ব্যক্তি, যে নিজের ভুল স্বীকার করতে পারে এবং অন্যের প্রতি সহনশীল থাকে। ধর্মীয় শিক্ষা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আচরণে প্রকাশ পাওয়াই আসল উদ্দেশ্য।
নামাজ শেষে মুসল্লিরা জানান, নৈতিকতা ও মানবিকতার ওপর এমন আলোচনা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, মানুষের মধ্যে বিনয় ও সহমর্মিতা বাড়লে সামাজিক বিরোধ ও বিদ্বেষ অনেকটাই কমে যাবে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার বিভিন্ন মসজিদে সাম্প্রতিক সময়ে নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ক বয়ান বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিচ্ছে। পঞ্চগড় জেলার ধর্মপ্রাণ মানুষ এ ধরনের দিকনির্দেশনাকে সমাজ গঠনে সহায়ক বলে মনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd