• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিমল কুমার রায় / ৮৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নি শিখা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি উপস্থাপন করা হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক, দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজ, স্বল্প ব্যয়ে, দ্রুত ও স্বচ্ছ বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd