• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বিয়ে করতে চেয়েছিলেন, পরিবার রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

মোঃ জয়নাল আবেদীন / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ে নিয়ে পারিবারিক মতবিরোধের জেরে মুক্তারুল ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুক্তারুল ইসলামের। সেই মেয়েটিকে বিয়ে করার বিষয়ে তিনি পরিবারের কাছে বারবার অনুরোধ জানান। তবে পরিবারের পক্ষ থেকে আগে স্থায়ী কাজ বা উপার্জনের ব্যবস্থা করার পর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়।
(৯ মার্চ) সোমবার রাতে তার দুলাভাই বিষয়টি নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে কোনো একসময় তিনি ফেসবুকে ‘দেখা হবে হাশরের ময়দানে’ লিখে একটি স্ট্যাটাস দেন। এরপর নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd