• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনা, পরিদর্শনে মোঃ সারজিস আলম রামপাল সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মর্মান্তিক মৃত্যু, আলাদা গ্রামে দাফন; শোকে স্তব্ধ দুই পরিবার লাখাইয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশ ডে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ কারবারি লিটন গ্রেপ্তার লাখাইয়ে ১৪ কার্টুন খেজুর ২৬ মাদ্রাসায় বিতরণ কচুয়ার সাচারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লাখাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ গ্রেপ্তার ৪ হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে দেয়াল চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন / ৫০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃ জয়নাল আবেদীন স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের দেয়াল চাপা পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুল ইসলামের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
এদিকে গত দুই দিনের টানা ঝড়ে ঠাকুরগাঁও জেলায় কৃষিখাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ভুট্টা, আলু ও ‘কালোসোনা’ খ্যাত পিঁয়াজসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়িরও ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd