• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভানোর ইসলামাবাদ মাদ্রাসায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন / ৭৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইসলামাবাদ দারুল আমান সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে জাতীয়তাবাদী ছাত্রদল বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ মার্চ) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছাত্রনেতা ইলিয়াস আলী হৃদয়ের আহ্বানে আয়োজিত এ অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য, ভানোর ইউনিট ছাত্রদল ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মাহবুবুল হক বাবলুকে স্মরণ করা হয়। তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদসহ সাবেক ছাত্রনেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ লিয়াকত আলী।
অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করে জাতীয়তাবাদী ছাত্রদল ৬ নং ইউনিয়ন শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd