• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঈদে ৪০ অসহায় পরিবারের পাশে গোসাইগঞ্জ হেল্প লাইন, মানবসেবায় অব্যাহত অঙ্গীকার

মোঃ মকবুলার রহমান / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোঃ মকবুলার রহমান,নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ এলাকায় ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘গোসাইগঞ্জ হেল্প লাইন’। প্রতি বছরের মতো এবারও সংগঠনটি মানবিক দায়িত্ববোধ থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২০ সালে মোঃ রুহুল আমিন লিজনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘গোসাইগঞ্জ হেল্প লাইন’ শুরু থেকেই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মূলত এলাকার তরুণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই সংগঠনটি স্বল্প সামর্থ্য নিয়েও নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় অসহায় পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন। স্থানীয়দের মতে, সংগঠনটির এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গোসাইগঞ্জ হেল্প লাইন শুধু ঈদভিত্তিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম পরিচালনা, ত্রাণ সামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, অসহায় মানুষের দাফন-কাফনে সহায়তা এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। এছাড়া অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা রোগীদের সহায়তা, যৌতুকবিহীন বিয়েতে সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং মসজিদ-মাদ্রাসায় বিভিন্ন ধরনের সহায়তাও প্রদান করছে সংগঠনটি।
এছাড়াও, প্রসবকালীন সময়ে মায়ের মৃত্যুর ঘটনায় অসহায় হয়ে পড়া নবজাতকদের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন লিজন বলেন, “আমাদের সংগঠনটি ছোট হলেও এর সদস্যরা অত্যন্ত আন্তরিক। অধিকাংশ সদস্যই ছাত্র-ছাত্রী, যারা নিজেদের সঞ্চিত অর্থ থেকে সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমরা চাই এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হোক।”
তিনি সকলের কাছে সংগঠনের সদস্যদের জন্য দোয়া কামনা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের অভিমত, ‘গোসাইগঞ্জ হেল্প লাইন’ ইতোমধ্যেই এলাকায় মানবতা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd