• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নয়ন রহমান / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নয়ন রহমান,পঞ্চগড় বিশেষ প্রতিনিধি:

“দেবীগঞ্জে এমন কেউ থাকবে না, যার কাছে সরকারি সহায়তা পৌঁছাবে না”—এমন আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৯ মার্চ) দুপুর ২টায় পৌর শহরের দেবীগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল ও শাড়ি বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১ হাজার ৬৭০ জন নারী-পুরুষকে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেজন্য নানা ধরনের সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি ও ব্যক্তিগত সহায়তা পৌঁছাতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। এ বিষয়ে কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেবীগঞ্জ উপজেলার রাস্তা-ঘাট পাকা করণের কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি বেকার সমস্যা সমাধানে একটি অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) দ্রুত বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এবং দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ, চাল ও শাড়ি তুলে দেওয়া হয়, যা তাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd