• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সনাতনীদের সম্বর্ধনা, ‎অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রীর ‎

বিমল কুমার রায় / ৭৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতনীদের পক্ষ থেকে বর্নাঢ্য আয়োজনে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব  ফরহাদ হোসেন আজাদকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
‎
‎রবিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় দেবীগঞ্জ পৌরসভার পেড়ালবাড়ি সমিতির ডাঙ্গায় অবস্থিত শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধামের সভাপতি ও দেবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু উমাপতি রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়।
‎
‎অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে প্রতিমন্ত্রীকে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনা জানান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা অসাম্প্রদায়িক বাংলাদেশই তার রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি। তিনি বলেন, এই পৃথিবীতে মানবধর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই। তাই জাতি ধর্ম ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে নিয়ে এই দেবীগঞ্জ-বোদা উপজেলার কাজ করতে চাই। ”
‎তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনে সনাতনী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া তিনি জানান, তার নির্বাচনী এলাকার দুই উপজেলায় ৭২৯টি মন্দির সংস্কার বা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রাথমিকভাবে ১১০টির কাজ দ্রুত শুরু করা হবে।
‎
‎তিনি আরও বলেন, দেশকে মরুকরণ থেকে রক্ষা করতে ২০ হাজার কিলোমিটার নদী খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এলাকায় সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, জনগণের আস্থা হারালে দলে থাকার সুযোগ নেই।
‎
‎এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপী, ক্ষত্রিয় সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার বর্মন, পঞ্চগড় জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায় ও দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, বদেশ্বরী শক্তি পীঠের সভাপতি নীতিশ কুমার বকশী মুকুল সহ অন্যান্য সনাতনী নেতৃবৃন্দ।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd