• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ

আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

৪

আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অনুমানিক সকাল ৯:৩০ মিনিটে উপজেলার বলরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মোঃ ফিরোজ আলমের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় আনাসকে বাড়ির আঙিনায় রেখে কৃষিকাজে যান তার বাবা ফিরোজ আলম। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে জাল ফেলা হলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আনাসের বাবা ফিরোজ আলম জানান, সকালে বড় মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসার পর তিনি কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে ছেলেটি নিখোঁজ হয়। পরে পুকুরে খোঁজ করে তার মরদেহ পাওয়া যায়।

পরিবার ও এলাকাবাসী জানান, আনাস ছিল পরিবারের সবার আদরের সন্তান। তার বড় বোন মুবাশ্বিরা মাদ্রাসায় পড়াশোনা করে। ভাই-বোন দুজন সব সময় একসঙ্গে খেলাধুলা ও খাওয়া-দাওয়া করত। ছোট্ট আনাসের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা থেকে জানা যায় প্রায় ৪০ বছর আগে একই পুকুরে ফিরোজ আলমের বড় ভাই বিপ্লবও মাত্র দুই বছর বয়সে এই পুকুরে পড়ে মারা গিয়েছিলেন। একই পুকুরে দুটি শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের আলোচনায় উঠে আসে বাড়ির পাশে পুকুর থাকলেও চারপাশে নিরাপত্তাবেষ্টনী বা বেড়া না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে পুকুরের চারপাশে বেড়া দেওয়ার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, এ ঘটনায় আটোয়ারী থানায় লিখিতভাবে জানানো হলে থানার কনস্টেবল মোঃ মঈন ও সহকারী কনস্টেবল শ্রী নারায়ণ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং মরদেহ দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেন।

একটি পরিবারের কোলজুড়ে আসা ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে পুকুরের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd