• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline
সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু এরেন্ডাবাড়ি ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে ক্ষোভ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার মিঠাপুকুরে বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও ধর্মীয় সমাবেশ, প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন দেবীগঞ্জে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক খগেশ্বর(৪৮) গ্রেপ্তার

এরেন্ডাবাড়ি ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে ক্ষোভ

কাওছার আহমেদ / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

৭

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা, ২০২৪ সালের নির্বাচনে প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার তবুুও বিএনপির মনোনয়ন পেতে তোড়জোড় ও লবিংএ থেমে নেই সাইদুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি। নির্বাচনকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিএনপির মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্টের পর এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান খোলস পাল্টে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা শুরু করেন। উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের ম্যানেজ করে রাতারাতি বিএনপি বনে যান। সেই সুযোগে তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার শুরু করেন।

আগামি জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে ভোল পাল্টে সাইদুর রহমান গত ১২ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাইদুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি জানাজানি হলে বিএনপির দীর্ঘদিনের ত্যাগীরা নেতা কর্মীরা হতাশা ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপির নেতার কর্মীরা জানান, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বিএনপির দুঃসময়ে ত্যাগী নেতাদের ওপর জুলুম ও নির্যাতন চালান। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতিকের পক্ষে প্রকাশ্যে মিছিল, মিটিং ও প্রচারণা চালান সাইদুর রহমান। এমনকি ভোটার বিহীন ওই নির্বাচনে ভোট কেন্দ্রে অবৈধভাবে আওয়ামী লীগের পক্ষে প্রভাব বিস্তার করেন এই নেতা।

তিনি সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সেকেন্ড ইন কমান্ড হিসেবেও পরিচিত ছিলেন। সেই সাইদুর রহমান কিভাবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলীয় নেতা কর্মীরাদের মাঝে। কোন আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন না দিয়ে বিএনপির ত্যাগীদের মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তাঁরা।

এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, সাইদুর রহমান একজন আওয়ামী লীগ নেতা কিন্তু উপজেলা বিএনপির নেতাদের কারণে তিনি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা এর বিরোধীতা করছি। এসময় তিনি ক্ষোভও প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন এই সাইদুর রহমান বিএনপির নেতাদের গ্রেপ্তারের জন্য একটি নামের তালিকা থানায় সরবরাহ করেন। আওয়ামী লীগ নেতা হয়েও তিনি যদি মনোনয়ন পান রাজনীতি ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সরকার জানান, স্থানীয়ভাবে মনোনয়ন ফরম বিতরণের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা ফরম বিক্রি করছেন। এরেন্ডাবাড়ির ইউনিয়নের সাইদুর রহমান যদি আওয়ামী লীগের পদ পদবীতে থেকে থাকেন তাকে মনোনয়ন দেওয়া হবে না। দেওয়ার সুযোগ নেই।

এ নিয়ে বিএনপির মনোয়ন ফরম সংগ্রহ করা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানকে বার বার ফোন দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd