• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

অনলাইন গুজব ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির টাস্কফোর্স চালু

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

ভুয়া তথ্য, বিভ্রান্তি ছড়ানো কনটেন্ট ও গুজব মোকাবিলায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করেছে। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে, সন্দেহজনক তথ্য যাচাই করবে এবং সত্যতা নিশ্চিত করবে।

তথ্য সুরক্ষায় এই উদ্যোগে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, পিআইবি, বাসস, বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক, সন্দেহজনক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে দ্রুত সংস্থাটিতে জানানোর অনুরোধ করা হয়েছে।

এনসিএসএ সবাইকে সতর্ক করে বলেছে, ভুয়া বা বিকৃত তথ্য, ফটোকার্ড কিংবা ভিডিও ছড়িয়ে দেশবিরোধী চক্রের ফাঁদে পা দেবেন না এবং অন্যদেরও সচেতন করুন।

সাইবার অপরাধের ঘটনায় জরুরি সহায়তা দিতে সংস্থাটির ২৪/৭ হেলপলাইন চালু রয়েছে। পাশাপাশি অভিযোগ গ্রহণের জন্য চারটি আলাদা ই-মেইল ঠিকানা খোলা হয়েছে:

• অনলাইন জুয়া: report_betting@ncsa.gov.bd
• গুজব, ভুয়া তথ্য বা misinformation/disinformation: report_misinfo@ncsa.gov.bd
• ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট, অনলাইন হয়রানি: report_harassment@ncsa.gov.bd
• সিআইআই প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ: report_cii@ncsa.gov.bd

ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীল রাখতে এনসিএসএ সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছে।

সুত্রঃ বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd