• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে রাজনীতিকদের ঢল

Reporter Name / ২৪৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ধারাবাহিকভাবে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাচ্ছেন।

ফজরের নামাজ শেষে সকাল প্রায় ৭টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক হাসপাতালে উপস্থিত হয়ে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

তার পরপরই সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব কয়েকজন সঙ্গীকে নিয়ে হাসপাতালে আসেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরে সকাল ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং চিফ কো-অর্ডিনেটর নাসিরউদ্দিন পাটওয়ারী এভারকেয়ার হাসপাতালে যান।

এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ আম জনগণ পার্টির মেম্বার সেক্রেটারি তারেক রহমানও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজখবর নেন।

বিএনপির সিনিয়র নেতারাও পর্যায়ক্রমে হাসপাতালে ছুটে যান। দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মীও হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর সুস্থতা কামনা করেন।

হাসপাতাল থেকে বের হয়ে খায়রুল কবির খোকন সাংবাদিকদের জানান—
“তারেক রহমান মায়ের পাশে থাকার জন্য যেকোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন। খালেদা জিয়াকে সিসিইউ থেকে অপারেশন থিয়েটার সংলগ্ন বিশেষ ইউনিটে নেয়া হয়েছে উন্নত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন—
“বেগম জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিদেশের কয়েকটি বিশেষায়িত হাসপাতালের সঙ্গে যোগাযোগ চলছে। একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে; তাঁর শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলেই বিদেশে নেয়ার উদ্যোগ নেওয়া হবে।”

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না নেতাকর্মীদের হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান জানিয়ে বলেন—
“চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। সারা দেশের মানুষ তাঁকে ভালোবাসে। আমি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

উল্লেখ্য, ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনতে হয়। ফুসফুসের সংক্রমণ থেকে সৃষ্ট জটিলতা পরবর্তীতে নিউমোনিয়ায় রূপ নেয়। এছাড়া তাঁর দীর্ঘদিনের কিডনি ও লিভারের সমস্যা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস চিকিৎসা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে, কারণ এক রোগের চিকিৎসায় অন্য সমস্যার অবনতি হওয়ার ঝুঁকি রয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd