• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা

বার্তা বিভাগ / ৩১৫ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক:

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রস্তুতির কথা পুনরায় নিশ্চিত করেছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো ধরনের জটিলতা নেই। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনের সফল আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডিওর্ন ক্যামেরা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে সরকার প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আরও জানান, “বিগত তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনায় নাশকতার কোনো উপাদান আছে কিনা তা খতিয়ে দেখতে একাধিক তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের চলমান পদক্ষেপের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আগামী ডিসেম্বরের মধ্যেই বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে।”

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি হ্রাসের পাশাপাশি বিমান ও বিমানবন্দরে সর্বোত্তম সেবা নিশ্চিত করার বিষয়টি সরকার গভীরভাবে বিবেচনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd