• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ওসমান হাদির ওপর হামলা: ‘গভীর ষড়যন্ত্রের গন্ধ’—নাহিদ ইসলাম

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে যাওয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ এখন দেশের জন্য এক ধরনের সিকিউরিটি থ্রেট। হাদিকে যেভাবে আহত করা হয়েছে, তা কোনো সাধারণ ঘটনা নয়—বরং গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা।”

নাহিদ আরও বলেন, গত বছরের ৫ আগস্টের ঘটনার পর থেকেই এ ধরনের নৈরাজ্যের ধারাবাহিকতা চলছে, যা বহুবার সাধারণ মানুষ ও ছাত্রসমাজ প্রতিহত করেছে। হামলা সেই একই চক্রের পুনরুত্থান বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, গণঅভ্যুত্থানে যারা মাঠে ছিলেন—তারা সকলেই হুমকির মুখে আছেন। সাধারণ নাগরিকের নিরাপত্তাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, “হাদির ‘জুলাই স্পিরিট’ আমাদের সকলের প্রেরণা। রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও জুলাই ও বাংলাদেশের পক্ষে আমরা সবাই এক কাতারে।”

তিনি দাবি করেন, হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং নির্বাচন কমিশনকে এ ঘটনার ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরও ঘোষণা দেন, আজ রাত থেকেই তারা মাঠে থাকবেন এবং যেখানে ফ্যাসিবাদী ষড়যন্ত্র দেখা যাবে—সেখানে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd