• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোঃ হারুনুর রশিদ / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মোঃ হারুনুর রশিদ, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌরসভার পূর্ব কড়ইয়া ও সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব কড়ইয়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেন।
আটককৃতরা হলেন— কড়ইয়া এলাকার সিদ্দিক ডিলার বাড়ির বাসিন্দা মোঃ মনির হোসেন (৩৬), পিতা মোঃ আব্দুল কাদের এবং নুরে আলম ওরফে চায়না (৩২), পিতা মোঃ আব্দুর রব। নুরে আলম বর্তমানে কড়ইয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় একটি মামলা (মামলা নং-৯) দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিনে কচুয়া থানার এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে আরেকটি দল সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে রমজান (৩৬) নামে আরও একজনকে আটক করে। তিনি সাচার এলাকার রানির দিঘী গ্রামের গনি মিয়ার ছেলে। তার কাছ থেকেও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে আটককৃত রমজানকে ভ্রাম্যমাণ আদালতের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সামনে হাজির করা হলে আদালত তাকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালেই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে কচুয়া থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd