• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম মো. আসাদুজ্জামান। বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মোঃ হামিদুল হকের ছেলে।

জানা গেছে, গেল রাত সাড়ে ১০ টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে ব্যথা বুকে ব্যথা অনুভব করে। এসময় আশেপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক এম্বুলেন্স ডেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্য রত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে।

ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। তার পরিবারকে শান্তনা দেবার ভাষা নেই। আমরা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd