• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪৪৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকেরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড় এলাকায় শত শত কৃষক রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে সারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভের কারণে সোনাহাট সেতুর দুই প্রান্তে যানবাহনের লম্বা যানজটের সৃষ্টি হয়, এতে চরম বিপাকে পড়েন পথচারীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এবং ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান ও কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা প্রশাসনের কার্যকরি পদক্ষেপের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে নেন কৃষকেরা।

সারের দাবিতে বিক্ষোভ মিছিলে সমবেত কৃষকেরা বলেন, চলতি আমনের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের ঘাটতি চরম আকার ধারণ করেছে। দোকানে দোকানে ঘুরে চাহিদা মাফিক সার না পেয়ে কৃষকের ঘরে হাহাকার চলছে। কৃষকেরা বলছেন, ভরা মৌসুমে আমন আবাদের জমিতে সময়মতো সারের প্রয়োগ করতে না পেরে দিশেহারা হয়ে উঠেছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ফলনে মারাত্মক প্রভাব পড়বে এবং উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে কয়েক গুণ।

কৃষকেরা জানান, এখন ধান গাছে ইউরিয়া ও টিএসপি দেওয়ার সময়। কিন্তু বাজারে ঠিকমতো সার নেই। কোথাও কোথাও থাকলেও দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তাঁরা চান, সরকার এখনই ব্যবস্থা নিক, নইলে ফসল নিয়ে বিপদে পড়তে হবে।
কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত থাকলেও ডিলারদের অনিয়ম, বাজার ব্যবস্থাপনায় শিথিলতা এবং সরবরাহ চেইনে দুর্বলতার কারণে এই সংকট তৈরি হয়েছে। তাঁরা জানান, জরুরি ভিত্তিতে সার সরবরাহ নিশ্চিত না হলে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কৃষকেরাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করছেন এমন খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকেরা চাহিদা মাফিক সার সরবরাহের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd