• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ মোদির, সহায়তার আশ্বাস ভারতের

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসাসহ যেকোনো ধরনের সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। যে কোনো সহায়তার প্রয়োজন হলে ভারত সবসময় পাশে থাকবে।”

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুধু দেশেই নয়, বিদেশেও নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যক্তি এবং নেতাদের নজরও রয়েছে তাঁর চিকিৎসার অগ্রগতির ওপর।

নরেন্দ্র মোদি তাঁর বার্তায় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানকে উল্লেখ করে আরও বলেন, “যে কোনোভাবে সাহায্য করা সম্ভব হলে ভারত প্রস্তুত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd