• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

গণভোটে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব শফিকুল আলম

Reporter Name / ২৯৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে যেকোনো পরিস্থিতিতেই আগামী জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে—এই নির্বাচন কোনো শক্তি পেছাতে পারবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

শুক্রবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে মন্তব্য করছে। আমরা এগুলোকে হুমকি হিসেবে দেখি না। যা দেশের জন্য সবচেয়ে ভালো হবে, প্রধান উপদেষ্টা সেটিই করবেন।”

তিনি জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার সংক্রান্ত তারিখ ঘোষণা করবে আদালত।

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতন আন্দোলনে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে নেমেছিল। এখন দেশের প্রতিটি অগ্রগতির ধাপে নারীরা সমানভাবে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।”

তরুণ প্রজন্মের মেধা, চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’, যা আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd