• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহরস্থ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ।।

খুলনায় জাতীয় নাগরিক পাটির(এনসিপি)শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায়। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এবং শহরস্থ এলাকায় নজরদারি বাড়িয়েছে ৫৩ বিজিবি। ঘটনার পরপর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ ও সীমান্ত এলাকায় টহল তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২ টি ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭ টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও, শহর এলাকায় অবস্থিত ০২টি চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই এই অঞ্চলের সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নির্দেশনায় সব ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd