• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ছাত্র–যুব উৎসবের পর মাঠ পরিষ্কার অভিযানে বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে নতুন দৃষ্টান্ত

মাহিদুল ইসলাম ফরহাদ / ৬৯ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে গত ২২ নভেম্বর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র ও যুব উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার পর পুরো মাঠজুড়ে শুরু হয় ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান। এ উদ্যোগের নেতৃত্ব দেন জেলা জামায়াতের বিশিষ্ট নেতা নূরুল ইসলাম বুলবুল।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের অসংখ্য কর্মী। মাঠ জুড়ে প্লাস্টিক, কাগজ, বর্জ্য অপসারণসহ পরিবেশ পুনর্গঠনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “নিজ দায়িত্ব থেকে কখনোই পিছু হটব না। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও সমস্যার সমাধানে নিজ কাঁধেই দায়িত্ব নিতে প্রস্তুত আছি। জনগণ আমাকে নির্বাচিত করলে জেলা উন্নয়নের প্রতিটি সেক্টরে দৃশ্যমান পরিবর্তন ঘটাব।”

তিনি আরও বলেন, “একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ গঠনে আজকের এই কর্মসূচি প্রতীকী হলেও এর গুরুত্ব অনেক। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, জনসচেতনতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd