• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

বার্তা বিভাগ / ১৪৮ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সমাজসেবা কার্যালয়ের অফিসার কাজী শামীম আহমেদ।

সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত জাহান, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় এবং নরসুন্দর সমিতির সভাপতি সফিকুল ইসলাম।

সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের দায়িত্ব হলো সেই উদ্যোগগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd