• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জলঢাকায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

মোঃ মকবুলার রহমান / ৩৮১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার (৯ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল এবং জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন ও প্রভাষক আব্দুল কাদিম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সুরা সদস্য ওমর ফারুক, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম।

বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকরা যেন সবসময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন, সে বিষয়ে প্রত্যাশা রাখে জামায়াতে ইসলামী। তাঁরা আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছে দেন। জামায়াত ইসলামি যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নে ওয়েজবোর্ড বাস্তবায়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় দলটির পক্ষ থেকে দেশ, সমাজ ও নৈতিক মূল্যবোধ রক্ষায় অব্যাহত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd