• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

জলঢাকায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি: দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বার্তা বিভাগ / ৪১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ছয় দফা দাবিতে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA)-এর সদস্যরা।

এই কর্মসূচিতে উপজেলার সব স্বাস্থ্য সহকারী ও সংগঠনের স্থানীয় নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা পদের গ্রেড উন্নয়ন, টেকনিক্যাল মর্যাদা, পদোন্নতি, নিয়মিত নিয়োগ ও চাকরির কাঠামোয় শৃঙ্খলা ফেরানোসহ মোট ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মাঠপর্যায়ে কর্মরত প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী ১১ মাসের ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও ১৪তম গ্রেডে পড়ে রয়েছেন। অথচ তারা জাতীয় টিকাদান কর্মসূচি, মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলস ভূমিকা রেখে চলেছেন।

BHAA-এর সভাপতি মোঃ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মানিকুজ্জামান (মানিক) ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছি, কিন্তু বারবার আশ্বাস দিয়েও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এবার আর ধৈর্য নয় — দাবি মানতে বাধ্য করতেই হবে।”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার বরং স্বাস্থ্যব্যবস্থাকেই দুর্বল করছে। সময়মতো দাবি মানা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যার দায় সরকারকেই নিতে হবে।”

নেতৃবৃন্দ জানান, তাদের অবদানের স্বীকৃতি না দিলে মাঠপর্যায়ের টিকাদান কার্যক্রম ও প্রাথমিক স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd