মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ সংকটের জেরে দলের শীর্ষ পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে ।
সোমবার (৭ জুলাই) দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন জাতীয় পার্টির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই তিনজন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই সভায় শান্তিমূলক ব্যবস্থার দাবি উঠে। পরবর্তীতে ২৮ জুন অনুষ্ঠিত প্রেসিডিয়াম বৈঠকে তাদেরকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে আনুষ্ঠানিকভাবে তিন নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছিল। সরকার পতনের পর দলটিতে নেতৃত্ব ও নীতিগত দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসে।
একই দিনে দলের ঘূর্ণায়মান পরিস্থিতিতে চুন্নুকে সরিয়ে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে comparatively তরুণ রাজনীতিক শামীম হায়দার পাটোয়ারীকে। এর আগে দলের ২৮ জুনের এক বৈঠকে ঘোষিত সম্মেলনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।