মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
গণসংহতি আন্দোলনের ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম জেলার তিনটি থানায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৯ নভেম্বর) সকালে তিনি বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার থানাগুলোতে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ১১টায় তিনি বালিয়াডাঙ্গী থানায় গিয়ে ওসি (তদন্ত) দিবাকর অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেইসাথে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন গণসংহতি আন্দোলনের ঠাকুরগাঁও -২ আসনের এমপি প্রার্থী আশরাফুল ইসলাম। পরে সঙ্গী নেতাকর্মীদের নিয়ে হরিপুরের উদ্দেশে রওনা দেন তিনি।
হরিপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আশরাফুল ইসলাম হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি অফিসারের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।