• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিএডিসির ডিলারশিপ বাঁচাতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

মোঃ জয়নাল আবেদীন / ২৪১ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বকুল বিএডিসির ডিলারশিপ রক্ষা করতে স্বেচ্ছায় তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগম বলেন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল স্বেচ্ছায় তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

আমি পদত্যাগপত্র পাওয়ার পর তা তাৎক্ষণিকভাবে ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। ইউনিয়নের জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান বকুল জানান, ২৫ নভেম্বর জারি হওয়া সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পদ না ছাড়লে তার ২০ বছরের পুরনো ডিলারশিপ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, বিএডিসির ডিলারশিপ আমার দীর্ঘদিনের ব্যবসা। সেটি বাঁচাতেই স্বেচ্ছায় পদত্যাগ করতে হয়েছে। চেয়ারম্যান হিসেবে আমার মেয়াদ আরো এক বছর বাকি ছিল।
২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আতিকুর রহমান বকুল চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২২ সালের ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন।
চেয়ারম্যানের পদত্যাগের খবরে কাশিপুর ইউনিয়নসহ পুরো রাণীশংকৈলে ব্যাপক আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd