মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর-রাণীশংকৈল) আসনে গণসংহতি আন্দোলনের পক্ষে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয়। তিনি স্থানীয় জনগণের ন্যায্য অধিকার, কৃষক-শ্রমিকের মর্যাদা, শিক্ষার গুণগত মান এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে আন্দোলনে সক্রিয় থেকেছেন।
তিনি জানান, “এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। মূলধারার রাজনীতি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমি জনগণের সত্যিকারের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।”
দলের পক্ষ থেকেও জানা গেছে, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা, রাজনৈতিক দায়িত্বশীলতা ও জনসংযোগ বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
নির্বাচনে মনোনয়ন নিশ্চিত হলে তিনি ‘জনতার প্রার্থী’ হিসেবে প্রচারে নামবেন বলেও জানান আশরাফুল ইসলাম। সব শেষে ঠাকুরগাঁও -২ আসনের সাধারণ মানুষের পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি। সব শেষে সকলের দোয়া চেয়েছেন আশরাফুল ইসলাম।
বার্তা প্রেরক –
মোঃ জয়নাল আবেদীন
০১৭২৩৩৭০৭৩২