• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২৯ জানুয়ারি) বিকাল পাঁচটা দিকে ৫ নম্বর দুওসুও ইউনিয়নের আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন । ও ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডা. আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদ আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ডঃ টি এম মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর , উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মহিব অয়ন চৌধুরী, এবং ঠাকুরগাঁও – ২ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালাম এর মেয়ে ডাঃ কাসফিয়া সালাম নিরর্ঝর, সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd