• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল, ভোট ফেব্রুয়ারিতে: নির্বাচন কমিশনার

Reporter Name / ৩০০ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করেছে। আমাদের লক্ষ্য রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করা।”

গণভোট প্রসঙ্গে ইসি সদস্য বলেন, “গণভোট নির্বাচন আগে হবে না পরে—এই বিষয়ে এখনও কমিশনে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। সরকার থেকেও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। সিদ্ধান্ত হলে জনগণকে জানানো হবে।”

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) নিয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। কমিশন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “সবার সহযোগিতা পেলে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারব।”

এ সময় তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ও প্রতীকের তালিকা ইতিমধ্যে হালনাগাদ করা হয়েছে। নভেম্বর থেকেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে, নির্বাচন কমিশনার কুয়াকাটায় অনুষ্ঠিত এক কর্মশালায় অংশ নেন।

 

সুত্রঃ বাসস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd