মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার :
নীলফামারীর ডোমারে সহজ ও কার্যকর পদ্ধতিতে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল আবাবিল ইন্টারন্যাশনাল একাডেমি।
ডোমার শহরের হাশেম-মিল্টন প্লাজার দ্বিতীয় তলায় একাডেমির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের ইংরেজি শেখাকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে বিশেষ পাঠক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে।
একাডেমি কর্তৃপক্ষের আশা, আধুনিক শিক্ষণ পদ্ধতি ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা দেশি-বিদেশি প্রতিযোগিতায় নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আবাবিল ইন্টারন্যাশনাল একাডেমি শুধু একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি ডোমার ও আশপাশের অঞ্চলে নতুন প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যৎ নির্মাণে একটি অগ্রযাত্রা।